কুড়িগ্রামের উলিপুরে ইসলামিক রিলিফ এর প্রাইস প্রজেক্ট পরিচালিত আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর ডাকবাংলো হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের জেলা সমবায় অফিসার আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার এস এম মাসুদুর রহমান। প্রাইস প্রজেক্টের সিএম নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, সহকারী প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান সহ প্রমুখ। উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, ধরনীবাড়ি, পান্ডুল ও দুর্গাপুুর ইউনিয়নে আশার প্রদীপ স্বাবলম্বী মহিলা সমবায় সমিতি লিমিটেড এর ১২০০ জন সদস্যের ৬০ টি স্বাবলম্বী দল থেকে ৬০ জন প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ সভা করা হয়।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: আব্দুর রহিম