সোমবার (৯ নভেম্বর) এ ফল প্রকাশ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুরু থেকেই স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের চেষ্টা করা হয়েছে। প্রতিযোগিতা কঠিন হওয়ায় অনেক শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে পিছিয়ে পড়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আয়োজকেরা বলেন, যারা এবারের ১০০ জনের তালিকায় স্থান পায়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদেরও সংসদ ভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তাঁরা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের জ্ঞান, মেধা ও অভিজ্ঞতার পরিধি বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন আনন্দময়, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
