Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts
ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী

ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বলেন,

“মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আপিল শুনানি শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এজন্য নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে

পুরুষ ভোটার: ১ লাখ ৮৩ হাজার ৩২ জন

নারী ভোটার: ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন

হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত

হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। 

 শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর মসজিদুল হুদা মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইনকিলাব মঞ্চ উলিপুরের ব্যানারে মসজিদুল হুদা মোড়ে অবস্থান কর্মসুচি পালন করা হয়। এতে ছাত্র নেতা আব্দুল্লাহ আল ফারাবী, যুব নেতা নাজমুল হক সহ আরও অনেকে বক্তব্য রাখেন।  বক্তরা হাদী হত্যাকান্ডে ভারতে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ভারতীয় সব পণ্য বর্জন করার আহবান জানান।

উলিপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

উলিপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 উলিপুর উন্নয়ন ফোরামের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী, মাওলানা মশিউর রহমান, তৌহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের সততা ও সেবামূলক মনোভাব গড়ার আহ্বান জানানো হয়। বিকালে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে  বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রামের উলিপুরে ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান, উলিপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ রফিক আহমেদ। উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিশ্চিত করতে এসময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ‘মুক্তিযোদ্ধা কোটা সংস্কার ও স্বৈরশাসনের বিরুদ্ধে’ দেশের বিভিন্ন স্থানে একযোগে ছাত্র আন্দোলন শুরু হয়। উলিপুরেও সেই আন্দোলনের অংশ হিসেবে কয়েকদিনব্যাপী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের এক পর্যায়ে পুলিশি হামলায় তিনজন ছাত্র শহীদ হন, যাঁরা আজও উলিপুরবাসীর হৃদয়ে বেঁচে আছেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “এই শহীদরা ছিলেন আমাদের দেশের সামাজিক ন্যায়ের জন্য লড়াই করা প্রথম প্রজন্মের অংশ। তাঁদের আত্মত্যাগ আজও আমাদের আন্দোলনের অনুপ্রেরণা।”

স্থানীয়রা জানান, এই শহীদদের স্মৃতি ধরে রাখতে আরও বৃহৎ পরিসরে স্মরণসভা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে তাদের অবদানের উল্লেখ রাখার আহ্বান জানান।

প্রতিবেদক- শাহাজাহান খন্দকার

ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছে : উলিপুরে কৃষকদলের সভায় আব্দুল খালেক

ফ্যাসিস্ট আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছে : উলিপুরে কৃষকদলের সভায় আব্দুল খালেক

ফিরোজ কবীর কাজল, উলিপুরঃ “‎ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিলো বাংলাদেশের ফেরাউন। বিনা ভোটে ক্ষমতায় ছিল হাসিনা। ২০৪১সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়ে ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়েছে হাসিনা। ‎‎

শুক্রবার(২৫ জুলাই) সন্ধ্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কৃষকদল ও মৎস্যজীবী দলের পরিচিতি সভা ও বিএনপি'র ৩১দফা লিফলেট বিতরণ কর্মসুচিতে কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল খালেক প্রধান অতিথি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
‎‎তিনি বলেন, স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষনা দিয়েছেন তিনি। খাল ও নদী খনন করে কৃষকের জন্য সেচের ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি শিক্ষার্থীদের লেখা-পড়া ফ্রি (বিনামুল্যে) করে দিয়েছিলো।
‎‎তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার আমলে রাজাকার হয়েছে মুক্তিযোদ্ধা। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার ও গনতন্ত্র ধ্বংস করেছেন। বিগত ১৬ বছরে বিএনপি'র হাজার হাজার নেতা-কর্মী খুন, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন।
‎এসময় ‎ উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমান, যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মতলেবুর রহমান মঞ্জু সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে : তারেক রহমান

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে : তারেক রহমান

অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেছেন, নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে। অল্প সংস্কার না বেশি সংস্কার এ নিয়ে চলছে টানাপড়েন।
তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোন পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। রাজনেতিক দলগুলোকে জনগণের প্রতিপক্ষ বানাবেন না।
সমাবেশে বিএনপি কারো পদত্যাগ চায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা নির্বাচন চেয়েছিলম, কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক করা হয়েছে।
এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোরও কোনো সুযোগ নেই।
দাম বেড়েছে সবজির, সংকট সয়াবিন তেলের

দাম বেড়েছে সবজির, সংকট সয়াবিন তেলের

 

বাণিজ্য ডেস্ক: ঈদের আগের তুলনায় অর্থাৎ প্রায় দুই সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কমবেশি বেড়েছে। এর মধ্যে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকার আশপাশে, যা আগের তুলনায় প্রায় ২০ টাকা বেশি।
এছাড়া বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। আগের চেয়ে নির্ধারিত দাম না বাড়লেও অনেক দোকানে সয়াবিন তেল নেই। যে কারণে অনেকে বোতলের গায়ের দামের চেয়ে কেজিপ্রতি ৫ টাকা বেশি দামে বিক্রি করছেন।
সবজি বিক্রেতারা জানিয়েছেন, বাজারে বর্তমানে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। শীতের অধিকাংশ সবজি শেষ হয়ে গেছে আর গ্রীষ্মের অনেক সবজি এখনো বাজারে কম। এ কারণে দাম বেড়েছে।

রাজধানীর রামপুরা বাজারে সকালে ঢুকতেই সবজির বাড়তি দামের আঁচ পাওয়া গেল। দাম নিয়ে এক সবজি বিক্রেতার সঙ্গে তর্কে জড়ান স্থানীয় বাসিন্দা বিধান চন্দ্র। তিনি সেখান থেকে ১০০ টাকা দরে আধা কেজি বরবটি ও করলা কিনেছেন। তিনি বলেন, ঈদের আগেই সব সবজি ৬০ টাকার আশপাশে ছিল। ঈদের পরে সব বেড়ে যাচ্ছে।
ওই বাজারের পাশাপাশি মালিবাগ ও শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, বাজারভেদে করলা, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা ৮০–১০০ টাকায়, পটোল, ঢ্যাঁড়স ৬০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির মধ্যে দাম কম রয়েছে পেঁপের, তাও ৪০-৫০ টাকা। অবশ্য কারওয়ান বাজারের মতো বড় বাজারে সবজির এ দাম আরও কিছুটা কম।এছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৩৫-৪৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আলু, আদা, রসুন ও আলুর দাম আগের মতোই রয়েছে।  এদিকে, বাজারে আবারও সয়াবিন তেলের কিছুটা সংকট দেখা দিয়েছে। অনেক দোকানেই তেল পাওয়া যাচ্ছে না। কিছু দোকানে পাওয়া গেলেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে। অর্থাৎ কোনো দোকানে ৫ লিটারের বোতলজাত তেল থাকলেও এক-দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। আবার কোনো কোনো দোকানে প্রতি লিটারে নির্ধারিত দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে।মালিবাগ বাজারের বিক্রেতা এনামুল বলেন, কোম্পানি তেল দেয় না। ঈদের পর থেকে অর্ডার নিচ্ছে না। যে কারণে ৫ টাকা বেশি দিয়ে বাইরে থেকে কিনে আনি।
আরেক বিক্রেতা বলেন, আজ ঈদের পর প্রথম একটা কোম্পানি তেল দিয়ে গেছে। দুই লিটারের মাত্র তিন কার্টন তেল। আর বলেছে, দাম বাড়ানোর আগে মাল দেবে না। নতুন রেট এলে নতুন তেল পাবেন।
প্রসঙ্গত, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একলাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ ট্যারিফ কমিশনে এ বিষয়ে চিঠি দিয়ে ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা হবে বলে জানায় পরিশোধন কারখানার মালিকদের ওই সংগঠন। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। তবে দাম বাড়ানোর জন্য সরকারের অনুমতি এখনো মেলেনি। যে কারণে দফায় দফায় বৈঠক হচ্ছে।